সবএক্স-রেযন্ত্রনষ্ট, রোগীদেরভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকার এক কিশোরী কয়েক দিন আগে ধর্ষণের শিকার হয়। পরে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালের এক্স-রে যন্ত্র নষ্ট থাকায় পরীক্ষার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আর্থিক কারণে ওই কিশোরীর অভিভাবক কুমিল্লা যেতে রাজি হননি। পরে বাধ্য হয়ে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকের সহযোগিতায় ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়।

ফেনী আধুনিক সদর হাসপাতালের নয়টি এক্স-রে যন্ত্রের সবগুলোই নষ্ট হয়ে পড়ায় রোগীদের এভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে ধর্ষণের ক্ষেত্রে ডাক্তারি পরীক্ষা, বয়স নির্ধারণী পরীক্ষা এবং কারাবন্দী ও জরুরি রোগীদের ক্ষেত্রে বেশি ভোগান্তি পোহাতে হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনী আধুনিক সদর হাসপাতালে নয়টি এক্স-রে যন্ত্র আছে। এর আগে একে একে আটটি এক্স-রে যন্ত্র নষ্ট হয়ে যায়। প্রায় তিন মাস আগে বাকি এক্স-রে যন্ত্রটিও নষ্ট হয়ে পড়ে। এ কারণে ফেনী সদর হাসপাতালের এক্স-রে বিভাগের কার্যক্রম বন্ধ।

হাসপাতাল সূত্র জানায়, এক্স-রে যন্ত্র না থাকায় কিছু কিছু ক্ষেত্রে রোগীদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হয়। এ ছাড়া অন্য রোগীরা বাইরের বেসরকারি রোগনির্ণয় কেন্দ্র থেকে এক্স-রে করাতে বাধ্য হচ্ছে।

ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। তিনি জানান, হাসপাতালে ভর্তি দরিদ্র রোগীদের বিনা খরচে প্রয়োজনীয় এক্স-রে করা হতো। এখন তারা টাকা দিয়ে বাইরে থেকে এক্স-রে করাতে বাধ্য হচ্ছে। এ ছাড়া অন্য সাধারণ রোগীদের কম খরচে হাসপাতাল থেকে এক্স-রে করে দেওয়া হতো। এখন তারা বাইরের বেসরকারি রোগনির্ণয় কেন্দ্র থেকে বেশি টাকা খরচ করে এক্স-রে করছে।

খোঁজ নিয়ে জানা যায়, সদর হাসপাতালে একটি বুকের এক্স-রে করতে নেওয়া হতো ৭০ টাকা। আর বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে ওই এক্স-রে করতে নেওয়া হয় ৩৫০ টাকা। তা ছাড়া শহরের বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে আসা-যাওয়া করতে অতিরিক্ত যাতায়াত খরচ হয়। অনেক সময়ও নষ্ট হয়। বিশেষ করে দুর্ঘটনার শিকার রোগীদের ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হয়। আর্থিক সংকটে পড়তে হয় দরিদ্র রোগীদের।

সিভিল সার্জন জাকির হোসেন হাসপাতালের সবগুলো এক্স-রে যন্ত্র নষ্ট থাকার সত্যতা নিশ্চিত করেছেন। এক্স-রে যন্ত্রগুলো খুব অল্প সময়ের মধ্যে মেরামত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।