সবুজবাগে এক ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগের দক্ষিণ মাদারটেকে গতকাল শুক্রবার রাতে মোহাম্মদ জাহেদ (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাত ১২টার দিকে জাহেদকে দক্ষিণ মাদারটেকের কয়েকজন যুবক হাসপাতালে নিয়ে আসেন। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জাহেদকে নিয়ে আসা যুবকেরা জানিয়েছেন, রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ মাদারটেক এলাকায় কয়েকজন জাহেদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। জাহেদের বাসা ওই এলাকায়। তিনি মেশিনে ইট ভাঙার কাজ করতেন।
রাত সাড়ে ১২টার দিকে যোগাযোগ করা হলে সবুজবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, এমন ঘটনার খবর এখনো পাননি। তিনি হাসপাতালে দায়িত্বরত পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন।