সবুজবাগে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকালে মাসুদুর রহমান ওরফে রুবেল (১৯) নামের এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।

সবুজবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ গাজীর ভাষ্য, দক্ষিণগাঁওয়ের কাঠেরপুল এলাকার বাতেন মিয়ার পরিত্যক্ত বাড়ির খোলা কক্ষে মাসুদুর রহমানের লাশ দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। তাঁর গলা কাটা ছিল। প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।

প্রতিবেশী হারুন অর রশিদের ভাষ্য, মাসুদুর রহমান সবুজবাগের মায়াকানন এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর বাবার নাম মোখলেছুর রহমান। বাবার সঙ্গে মাসুদুর ১১৪ সবুজবাগ বৌদ্ধমন্দির এলাকার একটি বস্তিতে থাকতেন।

হারুন জানান, গতকাল বুধবার রাত নয়টার দিকে খাওয়ার পর মাসুদুর বাইরে যান। এর পর থেকে আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। আজ ভোর ছয়টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।