প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের শোক র্যালিতে হামলার অভিযোগে দ্রুত বিচার আইনে করা মামলায় পুলিশ আদমদীঘি উপজেলা শিবিরের সভাপতি রেজানুল হককে গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে বগুড়ার কাহালু উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দীন জানান, ৩ নভেম্বর বগুড়ার আদমদীঘিতে আওয়ামী লীগের শোক র্যালিতে হামলার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন উপজেলা জামায়াতের আমির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ছাত্রশিবিরের সভাপতি, সম্পাদকসহ ১৬৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।