প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা যুবদলের সভাপতি উসমান হারুনুর রশিদ ওরফে শাহিনকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে কসবা পৌর এলাকার তেতৈয়া গ্রাম থেকে কসবা থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি তেতৈয়া গ্রামে। কসবা থানার উপপরিদর্শক (এসআই) শাহিন সিকদার বলেন, উসমান হারুনুর রশিদ কসবা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এমরান উদ্দিনের গণসংযোগে ককটেল বিস্ফোরণ ঘটানোর মামলার এজাহারভুক্ত আসামি। তা ছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গতকাল দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।