প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ পৌর যুবদলের সভাপতি রেজাউল জোয়ার্দ্দারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার বাসিন্দা। গতকাল ভোরে সিরাজগঞ্জ রেলওয়ে কলোনি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, রেজাউলের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। আদালত তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।