সমাপনী পরীক্ষার্থী ও যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ে আসিফ হোসেন (১২) নামে এক প্রাথমিক শিক্ষা সমাপনীর পরীক্ষার্থীকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার চার দিন পর পুলিশ গতকাল সোমবার তার লাশ উদ্ধার করে।

অন্যদিকে পুলিশ উপজেলার ডাউটিয়া এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি।

নিহত আসিফ হোসেন ধামরাই পৌর এলাকার পাঠানটোলা মহল্লার সাইফুল ইসলামের ছেলে। সে পাঠানটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী ছিল। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসিফকে গলা টিপে হত্যা করা হয়েছে।

ডাউটিয়া থেকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ওসি বলেন, আট থেকে ১০ দিন আগে হত্যার পর লাশটি সেখানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।