সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাবধানে গাড়ি চালান, নিরাপদ থাকুন’ স্লোগানে জামালপুরে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক সমাবেশ হয়েছে। গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আয়োজনে জামালপুর জিলা স্কুল মিলনায়তনে এ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিআরটিএর সহকারী পরিচালক মো. মোরছালিন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন। এতে জেলার শিক্ষক-শিক্ষার্থী, ট্রাফিক বিভাগের কর্মকর্তা, ট্রাক ইউনিয়নের কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি সংস্থা ও পেশাজীবীরা অংশ নেন। সমাবেশে শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের ট্রাফিক আইন সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিআরটিএর কর্মকর্তারা।