সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে আটক ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ৪০ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের রেয়াজউদ্দিন বাজার এলাকার একটি হোটেল থেকে তাঁদের আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম প্রথম আলোকে বলেন, অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর জন্য দেশের বিভিন্ন স্থান থেকে ৪০ জনকে জড়ো করে রেয়াজউদ্দিন বাজারের একটি হোটেলে রাখে দালালেরা। খবর পেয়ে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিদের বেশির ভাগই নড়াইল ও মাদারীপুরের বাসিন্দা।
ওসি জানান, হোটেলে অভিযান চালানোর সময় দালালেরা পালিয়ে যায়। তাদের ধরতে অভিযানচলছে।