সমুদ্রপথে মালয়েশিয়া যেতে ইচ্ছুক তিন যুবক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে গতকাল সোমবার ভোরে তিন যুবককে উদ্ধার করেছে পুলিশ। সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে তাঁদের আটকে রাখা হয়েছিল। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়।
উদ্ধার হওয়া যুবকেরা হলেন নরসিংদীর কান্দাইল এলাকার কবির, তাইজুল ও আরিফ। এ ঘটনায় আটক হওয়া দুই ব্যক্তি হলেন জাকির ও সাগর ওরফে লিটন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, রোববার রাতে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে উপজেলার গোপালদী বাজারে একটি ঘরে নরসিংদীর তিন যুবককে তালাবদ্ধ করে রাখেন দালালেরা। গতকাল ভোরে তাঁরা কৌশলে ঘরের দরজা খুলে বেরিয়ে আসেন। পরে বাড়ির উদ্দেশে রওনা হলে পথে জাকির ও লিটনের সঙ্গে দেখা হয়। এ সময় তাঁদের জোর করে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই এলাকার নিরাপত্তা প্রহরী ও আশপাশের লোকজন সবাইকে আটকে রেখে পুলিশে খবর দেন।