সমুদ্রসৈকতে অজ্ঞাত ব্যক্তির লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে সমুদ্রসৈকত থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, স্থানীয় জেলেরা সমুদ্রসৈকতে একটি লাশ ভাসতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় লাশটি শনাক্ত করা যায়নি।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।