সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮ বছর পর গতকাল সোমবার ফেনী সদর উপজেলা যুবলীগের সম্মেলন হয়েছে। সম্মেলন শেষে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আফছার ওরফে আপনকে সভাপতি ও করিম উল্যা আজাদকে আবার সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। শহরের কলেজ রোডে ফেনী পৌরসভা চত্বরে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহবুবুল হক। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম শাহীন। সম্মেলন উদ্বোধন করেন ফেনী জেলা যুবলীগের আহ্বায়ক ও দাগনভূঁঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুসেন চন্দ্র শীল। বিশেষ বক্তা ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মিয়াজী।