সরকারি ওষুধ পাচারের অভিযোগে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে সরকারি ওষুধ বাইরে পাচারের সময় দুই ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার রাতে তাঁদের হাতেনাতে আটক করা হয়। গতকাল বিশেষ ক্ষমতা আইনে মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আটপাড়ার স্বরমুশিয়া গ্রামের আবদুল মোতালেব ও ময়মনসিংহের গৌরীপুরের তেলিপাড়া গ্রামের রফিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ গত মঙ্গলবার রাত নয়টার দিকে শহরের কাটলি এলাকায় মোতালেবের ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় তিনি একটি প্লাস্টিকের বস্তাভর্তি ওষুধ পূর্বধলার শ্যামগঞ্জ বাজারে পাচারের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। ওই বাসায় অভিযান চালিয়ে আরও কিছু ওষুধ জব্দ করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামগঞ্জ বাজার থেকে রফিকুল ইসলামকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা দাবি করেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের ওষুধাগারের দায়িত্বরত স্টোরকিপার মো. মশিউর রহমান ও পূর্বধলা হাসপাতালের স্টোরকিপার মো. আবুল কালামের যোগসাজশে তাঁরা দীর্ঘদিন ধরে এভাবে ওষুধ বিক্রির উদ্দেশ্যে পাচার করছেন। এরপর প্রত্যন্ত অঞ্চলের ওষুধের দোকানে এগুলো বিক্রি হয়।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. শরিফুল হক গতকাল বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা ওষুধগুলো জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে স্টোরকিপার মশিউরের কাছ থেকে সংগ্রহ করেছেন। এর পেছনে একটি বড় চক্র জড়িত রয়েছে।
তবে মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।