সরকারি কর্মচারীকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোকান ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া ইউএনও কার্যালয়ের এক কর্মচারীর বাঁ পা কুপিয়ে বিচ্ছিন্ন করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার দত্তপাড়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তা আলতাফ হোসেন ও ওলিয়ার রহমানের মধ্যে বিরোধ চলছিল। গত সোমবার সদর উপজেলার দত্তপাড়া বাসস্ট্যান্ডের একটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। এতে আলতাফ পক্ষের আজগর শেখ (৪৫) ঘটনার সঙ্গে জড়িত বলে ওলিয়ারের লোকজন সন্দেহ করে।
বুধবার সকালে আজগর শেখ ইউএনও কার্যালয়ে যাওয়ার জন্য দত্তপাড়া বাসস্ট্যান্ড থেকে বাসে ওঠেন। এ সময় ওলিয়ার রহমানের লোকজন তাঁকে বাস থেকে নামিয়ে নেয়। এরপর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাঁ পা বিচ্ছিন্ন করে দেয়।