সরকারি গাছ কেটে নিলেন নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার বাদুরতলা স্নুইজঘাট কাঁচা সড়কের তিনটি বড় রেইনট্রি গাছ বিএনপি ও ছাত্রদলের দুই নেতা কেটে নিয়েছেন। গতকাল রোববার দুপুরে গাছগুলো জব্দ করা হয়েছে।
বাদুরতলা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সোবাহান ও তাঁর ছেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়জুল ইসলাম ওই সব গাছ কেটে নিয়েছেন। আবদুস সোবাহান বলেন, গাছগুলো তাঁদের জমিতে ছিল। সড়কের কাজ করার জন্য গাছ তিনটি কাটতে হয়েছে। পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা সোলায়মান হাওলাদার বলেন, সড়কের জমি সরকারি এবং গাছগুলো বন বিভাগের লাগানো।