প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত স্বল্পমূল্যের সরকারি চালসহ মুন্সিগঞ্জে গতকাল শনিবার একজনকে আটক করেছে পুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে মুক্তারপুর সেতুর নিচে ভটভটি থামিয়ে এসব চাল আটক করেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট মনজুর আলম। এ সময় ভটভটির চালক মো. শাহীনকে আটক করা হয়। মনজুর আলম বলেন, সকালে নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৫০ বস্তা সরকারি চাল নিয়ে মুন্সিগঞ্জের বিনোদপুরে নেওয়ার পথে ভটভটিসহ শাহীনকে আটক করা হয়। সদর থানার ওসি ইউনুচ আলী ভূঁইয়া বলেন, শাহীনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।