সরকারি বই উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গতকাল মাদ্রাসার সরকারি বইসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ৪২৬ কেজি বই উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন আশ্রাব প্রামাণিক (৫৬) ও চান্দে আলী (৫০)। তাঁদের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়। থানা-পুলিশ জানায়, দুপুরে উপজেলার সেনেরহাট দারুল মোহাম্মদ আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা থেকে আশ্রাব ও চান্দে আলী ২০১৪ ও ২০১৫ সালের বিভিন্ন শ্রেণির ৪২৬ কেজি সরকারি বই কিনে টেম্পোতে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। আটক ব্যক্তিরা জানান, তাঁরা পুরোনো বই-খাতাসহ বিভিন্ন মালামালের ব্যবসা করেন। মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট হারুন অর রশিদ তাঁদের কাছ থেকে প্রতি কেজি ১৫ টাকা দরে ৪২৬ কেজি বই বিক্রি করেন। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার গতকাল বিকেলে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম বলেন, সরকারি বই কোনো প্রতিষ্ঠানের বিক্রি করার সুযোগ নেই।