সরকারি সম্পত্তি রাতে দখল, বিকেলে উচ্ছেদ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় রাতের আঁধারে দখল হওয়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধিকরণকৃত ১৩ শতাংশ জায়গায় নির্মিত স্থাপনা বিকেলে উচ্ছেদ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল ইসলাম। গতকাল সোমবার বিকেল চারটার দিকে তিনি ওই অভিযান পরিচালনা করেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধিগ্রহণ করা ৩০ শতক জায়গার মধ্যে ১৩ শতক জায়গা রোববার রাতের আঁধারে মাঝিকারা গ্রামের আতাউর রহমান নামের এক ব্যক্তি টিনের বেড়া দিয়ে দখল করেন। আমি সকালে খবর পেয়ে জায়গা পরিদর্শন করে দুপুর ১২টার দিকে থানায় একটি লিখিত অভিযোগ এবং ইউএনও স্যারকে বিষয়টি জানাই। বিকেলে ইউএনও স্যার পুলিশ নিয়ে দখল করা জমিতে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেন।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জায়গা দখল হওয়ার কথা শুনে সকালে পরিদর্শন করি, পরে বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়।’