সরকার-সমর্থিত প্রার্থীরা জিতলেও নৈতিক পরাজয় হয়েছে: বাম মোর্চা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা বলেছেন, অনিয়ম, কারচুপি ও জাল ভোটের মাধ্যমে তিন সিটি করপোরেশন নির্বাচনকে তামাশায় পরিণত করা হয়েছে। জাল ভোটের মাধ্যমে সরকার-সমর্থিত প্রার্থীরা জিতলেও সরকারের রাজনৈতিক ও নৈতিক পরাজয় হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচায় গতকাল বৃহস্পতিবার গণতান্ত্রিক বাম মোর্চার কার্যালয়ে কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভায় নেতারা এসব কথা বলেন। গণমাধ্যমে পাঠানো মোর্চার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
এদিকে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক এক বিবৃতিতে বলেছেন, নির্বাচন কমিশনের নানা ব্যর্থতা ও সীমাবদ্ধতা এবং নির্বাচন প্রভাবিত করার নানা অনিয়ম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। বিএনপির নির্বাচন বর্জনও গণতন্ত্রের জন্য দুর্ভাগ্যজনক।