সরঞ্জাম জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর বাজার থেকে চরগোয়ালী গ্রামে অবৈধ গ্যাসলাইন সংযোগের সময় এক হাজার ফুট পাইপ, একটি ওয়েল্ডিং যন্ত্র ও একটি জেনারেটর জব্দ করা হয়েছে। গতকাল রোববার দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম এ এইচ এম মাহফুজুর রহমান এ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গৌরীপুর আঞ্চলিক কার্যালয়ের উপব্যবস্থাপক প্রকৌশলী কমল কুমার ঘোষ ও দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। গৌরীপুর আঞ্চলিক কার্যালয়ের উপব্যবস্থাপক প্রকৌশলী কমল কুমার ঘোষ বলেন, সংযোগটি দিতে পারলে প্রায় সহস্রাধিক গ্রাহক অবৈধ গ্যাসের চুলা পেতেন।