সরাইল সড়কে গণডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের ধরন্তী হাওর এলাকায় গণডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সরাইলের ধরন্তী এলাকায় ওই সড়ক দিয়ে চলাচলকারী অন্তত সাতটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে ১২-১৫ জনের মুখোশ পরা ডাকাত দল যাত্রীদের মারধর করে টাকা, মুঠোফোন ও মালামাল লুটে নেয়। একপর্যায়ে নাসিরনগর থেকে সরাইলগামী একটি অটোরিকশায় হামলা চালায় তারা। এ সময় অটোরিকশার যাত্রী দুই নারীকে ধরে নিয়ে যায় ডাকাতেরা। পরে অটোরিকশার চালক বিষয়টি পার্শ্ববর্তী ইটাভাটার লোকজনকে জানান। এরপর শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে হাওর এলাকায় নারীদের খুঁজতে থাকেন। এক ঘণ্টা পর হাওরের প্রায় আধা কিলোমিটার ভেতর থেকে দুজনকে উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
সরাইল থানার ওসি মো. আলী আরশাদ বলেন, এটি ডাকাতির কোনো ঘটনা নয়। নারী অপহরণের সত্যতা পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।