সরাইলে ওরস ও মেলার নামে জুয়ার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ওরস ও মেলার আয়োজনের নামে চলছে জুয়ার আসর। পরিচালনা কমিটির বিরুদ্ধে জুয়ার আসর বসিয়ে মোটা অঙ্কের টাকা কামিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার রাতে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ গ্রামে বাউল শিল্পী দুর্গাচরণ দাস বাউল মেলার আয়োজন করেন। সেখানে সারা রাত জুয়া খেলা চলে। সরাইল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান জানান, দুই যুবককে আটকের পর খেলা কিছুটা কমে যায়।
দুর্গাচরণ দাস বলেন, ‘কালীপূজা উপলক্ষে মেলার আয়োজন করেছি। নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেও অনুমতি পাইনি। এখানে জুয়া খেলা হয় না। এটা স্থানীয় কয়েকজনের ষড়যন্ত্র।’ থানার ওসি মো. আলী আরশাদ প্রথম আলোকে জানান, মদ ও জুয়ার ব্যাপারে কোনো আপস নেই। এগুলো রোধে তাঁদের চেষ্টা অব্যাহত থাকবে।