সরাইলে ছাত্র হত্যার ঘটনায় আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মুক্তিপণের টাকা না পেয়ে মাদ্রাসাছাত্র জুনায়েদ মিয়াকে (১০) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার এক তরুণকে আটক করেছে পুলিশ। তাঁর নাম খোকন মিয়া (২২)।
আটক হওয়া খোকন টিঘর গ্রামের মাহফুজ মিয়ার ছেলে। গতকাল দুপুরে সরাইল বিশ্বরোড মোড় এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে।
উপজেলার টিঘর গ্রামের রফিকুল হকের ছেলে জুনায়েদকে শহরের আলীনগর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা এলাকা থেকে ১৩ সেপ্টেম্বর অপহরণ করা হয়। মুক্তিপণের সব টাকা না পেয়ে তাকে হত্যা করে অপহরণকারীরা।