সরাইলে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ মানিক মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে ডাকাতি, খুন, ছিনতাই ও অস্ত্র আইনে নয়টি মামলা রয়েছে।
মানিক মিয়ার বাড়ি উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামে।
সরাইল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলীমের ভাষ্য, মানিক মিয়া ওরফে মাইক্কা দীর্ঘদিন এলাকায় ডাকাতি করে আসছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।