সরাইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গতকাল রোববার দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হেলাল মিয়া (৩৫)। তিনি নোয়াগাঁও গ্রামের আহাদ মিয়ার ছেলে। গ্রামের অলি মিয়া (৫৫) ও অদু মিয়ার (৫০) লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও গ্রামবাসী বলেন, অলি মিয়ার কাছ থেকে উপজেলার ধরন্তি হাওর এলাকার একটি জলাশয় এক বছরের জন্য ইজারা নেন একই গ্রামের অদু মিয়া। ওই জলাশয়ের মাছ ধরা নিয়ে গত বৃহস্পতিবার সকালে অলি মিয়ার ছেলে জাবেদ মিয়ার (২৫) সঙ্গে অদু মিয়ার কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে ওই দিন থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
গতকাল সকালে উভয় পক্ষের লোকজন দা, বল্লম, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।