সরাইলে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জেএসসি পরীক্ষার্থীকে (১৪) ধর্ষণের অভিযোগে হওয়া মামলার আসামি জুয়েল রানা খাদেমকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় গত শুক্রবার ওই পরীক্ষার্থী তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।
গ্রেপ্তার হওয়া জুয়েল রানার বাড়ি সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামে। পুলিশ গতকাল শনিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, জুয়েল রানা গত বুধবার সকাল ১০টার দিকে ওই পরীক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় সে বাড়িতে একা ছিল। একপর্যায়ে তার চিৎকার শুনে আশপাশের কয়েকজন নারী সেখানে এগিয়ে এলে জুয়েল রানা পালিয়ে যান। এই ঘটনায় পুলিশ গত বৃহস্পতিবার রাতে জুয়েল রানাকে শাহজাদাপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা সরাইল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম বলেন, জুয়েল রানাকে গতকাল শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে।