সরাইলে পুলিশের অভিযান, দেশীয় পাঁচ শতাধিক অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ধামাউড়া ও নরসিংহপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ পাঁচ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
গত সোমবার বিকেল ও রাতে ওই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্র জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধামাউড়া ও নরসিংহপুর গ্রামে দীর্ঘদিন ধরে গোষ্ঠীগত হাঙ্গামা ও সংঘাত চলছে।
গত দুই বছরে ওই দুই গ্রামে ছয় ব্যক্তি নিহত ও পাঁচ শতাধিক লোক আহত হন। অনেক ব্যক্তিকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। পুলিশও হামলার শিকার হয়েছে। গ্রাম দুটিতে আতঙ্ক বিরাজ করছে।
এ অবস্থায় পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নির্দেশে গ্রাম দুটিতে অভিযান চালায় পুলিশ। এ সময় টেঁটা, বল্লম, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বলেন, এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে ও সংঘাত বন্ধে পুলিশ যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।