সরাইলে মুরগির খামার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে একটি মুরগির খামার পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। খামারের জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
খামারের মালিক নূর আলম (৩০) বলেন, ‘আমি ১০ বছরের জন্য ১২ শতাংশের জমিটি ভাড়া নিছিলাম। দুই লাখ টাকা অগ্রিম দিয়া এই সময়ের জন্য আমি এখানে পলট্রি ফার্ম বানাইছি। এতে ২৪ লাখ টাকা খরচ হয়। কথা ছিল, ১০ বছরের মধ্যে জমির মালিক এতে হাত দিবেন না। কিন্তু দেড় বছরের মাথায় তিনি ৯ শতাংশ জমি দুইজনের কাছে বিক্রি করেন। ওই দুইজনের বিরোধে আমার সব শেষ হইয়া গেল।’
গ্রামবাসী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত বিরোধপূর্ণ ওই জমিতে থাকা নূর আলমের খামারে আগুন লাগিয়ে দেয়। এতে খামারের মালামাল পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন নূর আলম।
তবে হেলাল মিয়া মুঠোফোনে বলেন, ‘আমি এ ঘটনায় জড়িত নই।’
এদিকে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও শাহীনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।