সরিষাবাড়ীতে পাঁচ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল সোমবার দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে এক ব্যক্তির ৪ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পাবনার সাঁথিয়া উপজেলার সারের ডিলার মেসার্স নিতাই পদ ঘোষ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক খলিলুর রহমান গতকাল সকাল সাড়ে নয়টার দিকে টাকা নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে মোটরসাইকেলে করে ইসলামী ব্যাংক সরিষাবাড়ীর যমুনা সার কারখানা শাখায় ডিও করার জন্য রওনা হন। পথে সরিষাবাড়ীর আওনা ইউনিয়নের দৌলতপুর মজনু মিয়ার বাড়ির পাশে প্রধান সড়কে পৌঁছালে দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেল নিয়ে তাঁর গতিরোধ করে। তারা খলিলুর রহমানকে মোটরসাইকেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তাঁর ব্যাগে থাকা ৪ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
খলিলুর রহমান বলেন, ‘দুর্বৃত্তরা আমার মোটরসাইকেলের গতিরোধ করে ৪ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।’