সরিষাবাড়ীতে মাদ্রাসায় তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে মাদ্রাসায় শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় এলাকাবাসী শ্রেণিকক্ষে তালা ঝুঁলিয়ে দিয়েছে।
এলাকাবাসী, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী সূত্রে জানা গেছে, মহাদান ইউনিয়নের বিলবালিয়া মহিলা দাখিল মাদ্রাসায় সম্প্রতি শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে এলাকার তিন শতাধিক লোক গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় মাদ্রাসায় ঢোকে। তারা শিক্ষক, শিক্ষার্থীদের বের করে দিয়ে মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেয়।
মাদ্রাসার সুপার আবদুছ ছবুর খান বলেন, মাদ্রাসায় এলাকাবাসী তালা ঝুলিয়ে দেওয়ায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রয়েছে। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, নিয়োগে কোনো অনিয়ম হয়নি।