সরিষাবাড়ী পৌর মেয়রকে গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র মো. রুকুনুজ্জামানকে স্থানীয় থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহেরুল ইসলাম গত মঙ্গলবার রাতে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে থানার পরিদর্শককে প্রত্যাহারের দাবিতে পৌর কর্মকর্তা-কর্মচারীরা আজ বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন।
পৌরসভা কার্যালয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেয়র রুকুনুজ্জামানকে গত মঙ্গলবার শহরের সাতপোয়া গ্রামের রফিকুল ইসলাম পৌর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে গালিগালাজ করেন। পরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়। খবর পেয়ে সাতপোয়া গ্রামের রফিকুল ইসলাম মেয়রের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেন।
পরিদর্শক (তদন্ত) আবু তাহেরুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’