সরিষাবাড়ীতে কৃষক লীগ নেতাকে পিটিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে সাতপোয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাহবুবুল আলম ওরফে দুলাল চাষিকে (৫৫) দুর্বৃত্তরা রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে। গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।
মাহবুবুল আলমের বাড়ি সরিষাবাড়ী উপজেলার শিশুয়া বাঘমারায়। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় মাহবুবুল আলম উপজেলা সদর থেকে শিশুয়া বাঘমারায় ফিরছিলেন। পথে নগদা ব্রিজ এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত পেছন থেকে তাঁর ওপর হামলা চালায়। তারা তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বলেন, কৃষক লীগের নেতা মাহবুবুলকে দুর্বৃত্তরা পিটিয়ে গুরুতর আহত করেছে। যারা হামলা করেছে তারা দলের কেউ নয়।