সরিষাবাড়ীতে তিন কক্ষ পরিদর্শককে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে আজ মঙ্গলবার এইচএসসি পরীক্ষায় নকলে সহায়তা করায় তিন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত তিনজন হলেন ফারলিন সরকার, রফিকুল ইসলাম ও ফেরদৌস সরকার। সরিষাবাড়ী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের নির্দেশে তাঁদের বহিষ্কার করেন।
মিজানুর রহমান বলেন, এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর কেন্দ্রের ভেতরে কয়েকজন প্রবেশ করে নকল সরবরাহ করেন। খবর পেয়ে তিনি পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হন। পরে তিনি ওই তিনজনকে বহিষ্কারের আদেশ দিলে পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সচিব ও ওই কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক তাঁদের বহিষ্কার করেন। এ সময় নকল করার অপরাধে এক পরীক্ষার্থীকেও বহিষ্কার করা হয়।