সরিষাবাড়ীতে প্রতিমা ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ রোববার সকালে দুর্বৃত্তরা বাউসী বাঙ্গালীপাড়া পদ্মা পূজা মন্দিরের পদ্মা প্রতিমা মূর্তিটি ভাঙচুর করেছে। মন্দিরে পূজা অর্চনা বন্ধ রয়েছে।
পূজা অর্চনাকারী ও এলাকাবাসী বলছে, পৌরসভার বাউসী বাঙালি পদ্মা পূজা মন্দিরে গত তিন বছর ধরে স্বর্গীয় অমূল্য শীলের পরিবারের লোকজন পূজা অর্চনা করছেন। দুর্বৃত্তরা মূর্তিটি ভেঙে সরিষাবাড়ী-ঢাকা সড়কের পাশে ফেলে রেখে যায়।
মন্দিরে পূজা অর্চনাকারী পুষ্পা রানী শীল (৪০) বলেন, মূর্তিটি ভেঙে ফেলায় পরিবারের লোকজনের সকাল থেকে পূজা অর্চনা বন্ধ রয়েছে।
সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) তাওহীদুর রহমান সকাল ১০টার দিকে বলেন, এ ব্যাপারে তাঁরা ব্যবস্থা নিচ্ছেন।