সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে আজ মঙ্গলবার রাত সাড়ে আটটায় খলিলুর রহমান ওরফে বাবুকে (৩৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, খলিলুর রহমানকে তাঁর দোকান থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক ফয়সাল আহম্মেদ বলেন, খলিলুর রহমানকে শরীরে কোপানোর চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খলিলুর রহমানের পরিবারের দাবি, চাঁদা না দেওয়ায় তাঁকে হত্যা করা হয়েছে। পৌরসভার মাইজবাড়ি ব্রীজের পশ্চিম পাশে খলিলুর রহমান দীর্ঘ দিন ধরে কসমেটিক দোকান দিয়ে ব্যবসা করে আসছিল। দুর্বৃত্তরা তার কাছে দীর্ঘ দিন ধরে চাঁদা চেয়ে আসছিল।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।