সরিষাবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কালিকাপুর গ্রামে এক ব্যক্তি দা দিয়ে কুপিয়ে তাঁর স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, কালিকাপুর গ্রামের সাইফুল ইসলামের (৪৫) সঙ্গে দীর্ঘদিন ধরে স্ত্রী রিনা বেগমের পারিবারিক কলহ চলছিল। এ কলহের জের ধরে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে কথা-কাটাকাটির একপর্যায়ে সাইফুল তাঁর স্ত্রী রিনাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে প্রতিবেশী ও বাবার বাড়ির লোকজন এসে রিনা বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মধুপুর এলাকায় তিনি মারা যান। এ ঘটনার পর থেকে সাইফুল ইসলাম ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
পলাতক থাকায় সাইফুল ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।
রিনার বাবা সামছুল হক বলেন, ‘বিয়ের পর থেকেই আমার মেয়ের ওপর সাইফুল নির্যাতন করে আসছিল। গতকাল সাইফুল রিনাকে কুপিয়ে হত্যা করেছে।’