সর্বস্ব লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠিত মেলায় আসা ১১ ব্যবসায়ীকে অচেতন করে তাঁদের সবকিছু চুরি করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোরে ওই ঘটনা ঘটে। ব্যবসায়ীদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ব্যবসায়ীরা জানান, ওই ১১ ব্যবসায়ী চুড়ি-ফিতাসহ বিভিন্ন খেলনাসামগ্রী বিক্রি করতেন। রাতভর বিক্রি শেষে ভোর চারটার দিকে খাবার খেয়ে পৃথক তাঁবুতে ঘুমাতে যান। সকালে অন্য ব্যবসায়ীরা দেখেন, তাঁরা ঘুম থেকে উঠছেন না। পরে দেখা যায়, তাঁদের টাকা, মুঠোফোনসহ দামি জিনিসপত্র সব চুরি হয়েছে।