সর্বহারা দলের নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় সর্বহারা দলের অন্যতম নেতা রায়হানুল ইসলাম ওরফে পিচ্চি মিলনকে গতকাল সোমবার আটক করেছেন নওগাঁ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা। রায়হান জেলার আত্রাই উপজেলার জামগ্রাম গ্রামের বাসিন্দা।

নওগাঁ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুজিবুল হক জানান, এ সময় তাঁর কাছ থেকে একটি ভারতীয় এলজি, একটি তাজা গুলি ও শটগানের একটি কার্তুজ উদ্ধার করা হয়। তিনি আত্রাই-রানীনগর উপজেলার সর্বহারা দলের অন্যতম নেতা।