সর্বহারা পরিচয়ে চাঁদা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সর্বহারা পার্টির পরিচয়ে এক ব্যবসায়ীর কাছে মুঠোফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে ওই ব্যবসায়ীকে খুন করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়।
আবদুল মান্নান বলেন, এর আগে গত ২৫ জুলাই অপর একটি মুঠোফোন নম্বর থেকে শাহাদত হোসেন নামে এক ব্যক্তি তাঁকে ফোন করেন। তিনিও নিজেকে শীর্ষ সন্ত্রাসী পরিচয় দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। পরে ওই দুটি নম্বরে ফোন করলেও তাঁরা ধরেননি। এ ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে ২৫ জুলাই ও ২ আগস্ট তাড়াশ থানায় দুটি জিডি করেছেন।
তাড়াশ থানার উপপরিদর্শক অনুজ কুমার সরকার বলেন, ওই দুটি মুঠোফোন নম্বরের সূত্র ধরে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ ও জিডি সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে তাড়াশ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ব্যবসায়ী আবদুল মান্নানের মুঠোফোনে মতিন নামের এক ব্যক্তি ফোন করেন। তিনি নিজেকে সর্বহারা পার্টির নেতা পরিচয় দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে মান্নানকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়। চাঁদা না দিলে এক সপ্তাহ পরে তাঁকে আবার ফোন করা হবে বলে জানানো হয়েছে।