সহযোগীসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক নারী ও সহযোগীসহ ঢাকার আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর মাতাব্বরকে পুলিশ গ্রেপ্তার করেছে। আশুলিয়ার বগাবাড়ী এলাকায় মনসুরের বাগানবাড়ী থেকে গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ওই বাড়ি থেকে ৫০০ ইয়াবা বড়ি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। গ্রেপ্তার করা অন্য দুজন হলেন মামুন ও মুনমুন। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, মনসুর দীর্ঘদিন ধরে তাঁর বাগানবাড়িতে মাদক ব্যবসা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ১১টি মামলা রয়েছে।