সহযোগীদের নিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাটারায় সহযোগীদের নিয়ে দ্বিতীয়বারের মতো স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ওই নারী অভিযোগ করেছেন, স্বামী ও তাঁর সহযোগীরা ধর্ষণের পর তাঁর শরীরের বিভিন্ন স্থান ব্লেড দিয়ে কেটে দিয়েছেন। গত বুধবার ঘটনাটি ঘটে।
ধর্ষণের শিকার নারী প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী মো. আলাউদ্দিন ধানমন্ডি শেখ জামাল ক্লাবে চাকরি করেন। বুধবার দুপুর ১২টার দিকে ভাটারার নয়ানগর এলাকা থেকে চার সহযোগীসহ তাঁর স্বামী তাঁকে তুলে নিয়ে যান। এরপর তাঁকে নয়ানগর এলাকার একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন তাঁরা। ধর্ষণের পর তাঁরা ওই নারীর শরীরের বিভিন্ন স্থান ব্লেড দিয়ে কেটে দেন। খবর পেয়ে গত বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ওই নারীর বাবা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
ওই নারী আরও বলেন, এর আগে গত এপ্রিল মাসেও তাঁর স্বামী আলাউদ্দিন চার সহযোগীকে নিয়ে তাঁকে ধর্ষণ করেছিলেন। এ ঘটনায় তিনি স্বামীসহ চারজনকে আসামি করে মামলা করেন।