সহিংসতার মামলায় দুই ইউপি চেয়ারম্যান কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের সময় সহিংসতার মামলায় ফেনীর সোনাগাজী উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যান আজ মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন।
ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ওই দুই বিএনপি নেতা আত্মসমর্পণ করেন। পরে তাঁরা জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে জামিনের আবেদন নাকচ করে দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আদালত সূত্র জানায়, ওই দুজন হলেন উপজেলার চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন ওরফে খোকন এবং চরদরবেশ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
সামছুদ্দিন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আবুল কালাম আজাদ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।