সাঁওতাল গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের মিরাকাটার গ্রামে ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বাবুলের (৩৮) বিরুদ্ধে এক সাঁওতাল গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ঘটেছে।

এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের হয়েছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্ত্তুজা বলেন, আজ বুধবার দুপুরে গোমস্তাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইউপি সদস্য ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাবুলকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঘটনার সময় ওই গৃহবধূর চিৎকার শুনে এলাকাবাসী বাবুলকে তাড়া করে। এরপর থেকেই বাবুল পলাতক আছে।
অভিযোগের ব্যাপারে মো. বাবুলের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।