সাঁওতাল যুবকের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুরে এক সাঁওতাল যুবকের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার ভাবিচা গ্রামের একটি মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি হলেন লুইস সরেন (৪০)। তিনি উপজেলার ভাবিচা ইউনিয়নের চাপড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় লুইস সরেনের স্ত্রী বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা ছয়-সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহতের ব্যক্তির পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যার দিকে লুইস বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়ি না ফিরলে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু তাঁকে আর পাওয়া যায়নি। গতকাল সকালে পাশের ভাবিচা গ্রামের মাঠে স্থানীয় লোকজন একটি লাশ দেখতে পান। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পরিবারের লোকজন লাশটি লুইসের বলে শনাক্ত করেন।
নিহতের লুইসের স্ত্রী জুগিতা হেমব্রম বলেন, শুক্রবার বিকেলে তাঁরা জমিতে জৈব সার দেন। সন্ধ্যার দিকে একত্রেই বাড়ি ফিরে আসেন। এরপর লুইস আবার বাইরে যান।