প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনটিভির ফরিদপুর জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা আমার ফরিদপুর-এর সম্পাদক আরিফুল ইসলাম ওরফে আরিফকে (৪০) গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ফরিদপুর কোতোয়ালি থানার এসআই নজরুল ইসলাম জানান, গত জুন মাসে শহরের কমলাপুরের ব্যবসায়ী আবদুল হককে আটকে রেখে তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা আদায় করেন আরিফুল ইসলাম। এ ঘটনায় ওই ব্যবসায়ী গত ১৪ জুলাই মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তারের পর গত শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।