সাংবাদিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক সংগ্রাম পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো. আশরাফুজ্জামানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুদ্দিন বলেন, তদন্ত সূত্রে একটি চাঁদাবাজির মামলায় দৈনিক সংগ্রাম-এর জেলা প্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গতকাল বুধবার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।