সাংবাদিক ফারুকের ঘাতককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক আবদুল্লাহ আল ফারুকের হত্যাকারী ট্রাকচালকের বিচারের দাবিতে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে l ছবি: প্রথম আলো
সাংবাদিক আবদুল্লাহ আল ফারুকের হত্যাকারী ট্রাকচালকের বিচারের দাবিতে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে l ছবি: প্রথম আলো

সাংবাদিক আবদুল্লাহ আল ফারুকের ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় সাংবাদিক নেতারা স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন।
সমাবেশে বক্তব্য দেন, ডিআরইউর সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সহসভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ডিআরইউর সাবেক সভাপতি শাহেদ চৌধুরী প্রমুখ।