সাংবাদিক মিজানের নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর বাউফল প্রতিনিধি মিজানুর রহমানের ওপর নির্যাতনের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তি ও তাঁর মুক্তির দাবি জানিয়েছেন পটুয়াখালীর সাংবাদিকেরা। আজ সকালে পটুয়াখালী প্রেসক্লাব আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। ছবি: শংকর দাস, পটুয়াখালী
প্রথম আলোর বাউফল প্রতিনিধি মিজানুর রহমানের ওপর নির্যাতনের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তি ও তাঁর মুক্তির দাবি জানিয়েছেন পটুয়াখালীর সাংবাদিকেরা। আজ সকালে পটুয়াখালী প্রেসক্লাব আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। ছবি: শংকর দাস, পটুয়াখালী

প্রথম আলোর বাউফল উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানের ওপর নির্মম নির্যাতনের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পটুয়াখালীর সাংবাদিকেরা। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে করা সাজানো মামলা প্রত্যাহার ও ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানানো হয়েছে।

আজ রোববার সকালে পটুয়াখালী প্রেসক্লাব আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

পটুয়াখালী প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে বরিশাল প্রেসক্লাবের সাংবাদিকেরা ও পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলার কয়েক শ সাংবাদিক অংশ নেন। জেলার মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও এই কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

কর্মসূচিতে পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি বলেন, মিজানুর রহমানের সঙ্গে পুলিশ যা করেছে, তা ন্যক্কারজনক। তাঁর ওপর চালানো নির্যাতনের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। সাজানো মামলা প্রত্যাহার করতে হবে। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানান তিনি।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়া অন্য বক্তারাও একই দাবি জানান।

পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৭ মার্চ রাতে প্রথম আলোর বাউফল প্রতিনিধি মিজানুর রহমানকে গ্রেপ্তার করে বাউফল থানার পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নিয়ে রাতভর নির্যাতন করা হয়। মিজান এখন কারাগারে আছেন।

আরও জানতে পড়ুন: