সাংবাদিক সিদ্দিকুর রহমান গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষাবিষয়ক অনলাইন পোর্টাল দৈনিক শিক্ষার সম্পাদক সিদ্দিকুর রহমান খানকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে করা একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শিক্ষা ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান সাংবাদিক সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশের একটি সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুনের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিদ্দিকুর রহমান খান দৈনিক শিক্ষার আগে ইংরেজি দৈনিক নিউ এজ, ইন্ডিপেনডেন্টসহ কয়েকটি পত্রিকায় কাজ করেছেন।
রাত সোয়া নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিদ্দিকুর রহমানকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।