সাংবাদিককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালত চত্বরে গতকাল রোববার দুপুরে ছিনতাইকারী অপবাদ দিয়ে ওমর ফারুক ওরফে সুমন নামের এক সাংবাদিককে মারধর করেছে দুর্বৃত্তরা। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একটি মামলায় হাজিরা দিতে গেলে দৈনিক মানবজমিন-এর হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি ওমর ফারুকের ওপর হামলা চালানো হয়।